ভর্তি প্রক্রিয়া সহজ ও নির্ভুল করতে নিচের ধাপগুলো সতর্কতার সাথে অনুসরণ করুন
সকল গ্রুপের অনলাইনে ভর্তির আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর, ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।
সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে সম্পূর্ণ নিরাপদে আবেদন ফি প্রদান করুন।
ভর্তির সময় অনলাইন আবেদনপত্রের মূল কপি (০২ কপি), ফি প্রদানের পেমেন্ট স্লিপ এবং এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট কলেজে অবশ্যই জমা দিতে হবে।
আবেদনে কোনো প্রকার ভুল বা অসত্য তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী সকল আপডেট ও SMS পেতে আপনার সর্বদা সচল মোবাইল নম্বরটি ব্যবহার করুন।
কল ব্যস্ত থাকতে পারে, তাই সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। উত্তর পেতে বা সমাধান করতে ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।